মঙ্গলবার থেকে ব্যাংকের লেনদেন হবে নতুন সময়ে
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে। ঘোষিত ওই সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর লেনদেন ও লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে বিকাল ৫টা পর্যন্ত।
১২:৪৭ পিএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার