আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শনিবার (১৪ মে) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। শুক্রবার (১৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের কথা জানান হয়।
১০:৩৯ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার