রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিং-এ জানান, সাক্ষাৎকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান।
০৯:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার