নতুন সূচকে আগাম ভিসা ছাড়াই ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
হেনলি অ্যান্ড পার্টনার্স-এর ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম, যা আগের সূচকে ছিল ৯৫তম। অর্থাৎ নতুন তালিকায় বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। এতে করে অগ্রিম ভিসা ছাড়াই বেশ কিছু দেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন।
হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সর্বশেষ তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় স্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।
পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ অবস্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধাপ্রাপ্ত দেশসমূহ
আগাম ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে— বাহামা, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরো, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ।
এছাড়াও রয়েছে মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।
উল্লেখ্য, এসব দেশের মধ্যে কয়েকটিতে অন-অ্যারাইভাল ভিসা (বিমানবন্দরে পৌঁছে ভিসা) সুবিধা রয়েছে এবং কিছু দেশে ভ্রমণের জন্য ই-ভিসা নিতে হয়।
বিভি/এজেড



মন্তব্য করুন: