• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পার্টি’র আহ্বায়ক সাইফ, সদস্য সচিব তানভীর

প্রকাশিত: ১৮:৩১, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৩, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পার্টি’র আহ্বায়ক সাইফ, সদস্য সচিব তানভীর

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পার্টি’র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি রাতে) বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক ও বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট সংগঠনটির ৩৭ সদস্যদের নতুন কমিটির অনুমোদন দেন। সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এবং সদস্য সচিব হয়েছেন মুহাইমিনুল ইসলাম তানভীর।

মোহাম্মদ ইসমাইল সম্রাট বলেন, বাংলাদেশ জনঅধিকার পার্টির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে নতুন কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নামে নতুন কমিটির নাম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পার্টি’ হিসেবে ঘোষণা করা হয়। 

ইসমাইল সম্রাট বলেন, এই সংগঠন ২০১৮ সাল থেকে দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে। আর, ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের জন্য নতুন কমিটির নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রাখবে। আমরা আশা করছি, সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে সবসময়ই।

উল্লেখ্য, সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এর গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। সদস্য সচিব মুহাইমিনুল ইসলাম তানভীর এর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। তারা দুইজনই নিয়মিত শিক্ষার্থী ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: