• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হলেন সৈয়দ মাসুদ রেজা সুমন

প্রকাশিত: ১৯:৫৬, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৬, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হলেন সৈয়দ মাসুদ রেজা সুমন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মাসুদ রেজা সুমন। সোমবার (৬ এপ্রিল) ইশরাক হোসেন স্বাক্ষরিত একটি নিয়োগপত্রে এই তথ্য জানানো হয়।

নিয়োগপত্রে বলা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সৈয়দ মাসুদ রেজা সুমনকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় প্রতিমন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান করবেন।

নিয়োগটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তার বেতন-ভাতাদি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা হবে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: