সিলেট পুড়ছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায়
চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট। শনিবার বিকাল ৩টায় সিলেটে রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা এই বছরের সর্বোচ্চ বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন।
গরমে অতিষ্ঠ সিলেটের লোকজন। প্রায় স্তব্ধ জীবনযাত্রা। রাস্তাঘাটে মানুষের চলাচল তেমন একটা নেই। যুবকরা গরম থেকে বাঁচতে বিভিন্ন জলাধারে সাঁতার কেটে গরম থেকে মুক্তির চেষ্টা করছেন।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার তাপমাত্রার ছিলো ৩৭.৭ ও এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গত ২ সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাঝখানে সোমবার সিলেটের বিভিন্ন অঞ্চলে খানিক বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা, বরং আরও বেড়ে যায়। এতে গরমে হাঁসফাঁস করছেন মানুষ।
২০২৪ সালের পর তাপমাত্রার পারদ ৩৮.২ এ ওঠেনি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিভি/রিসি



মন্তব্য করুন: