• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঢাকাসহ আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে

প্রকাশিত: ০৯:২৫, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকাসহ আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।  

সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, গতকাল (শুক্রবার) রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতে ও দিনে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: