নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, সাবধানে নৌযানগুলোকে চলাচল করতে হবে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
শনিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের দক্ষিনাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
বিভি/এআই



মন্তব্য করুন: