ঢাকায় আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
রাজধানীতে আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামাণ্য হ্রাস পেতে পারে।
এতে আরও বলা হয়েছে, ঢাকায় সকাল ৬ টায় তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আদ্রতা ছিলো ৮৩ শতাংশ। গতকালের সর্বচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
বিভি/এসজি



মন্তব্য করুন: