৬ জেলায় বজ্রপাতের সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস
খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, লালমনিরহাট ও বগুড়া জেলার কিছু স্থানে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে ওই ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে আবহাওয়া অফিস থেকে পাঠানো পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে সন্ধ্যা ৬টার পর খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, লালমনিরহাট ও বগুড়া জেলার কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। এ সময় বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ। বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে দেশের বেশকিছু এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝড়ো বাতাসও বয়ে গেছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা জেলার বেশকিছু এলাকায় এই বৃষ্টিপাত দেখা গেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: