• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ‘অর্ণব’, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

প্রকাশিত: ১২:১৩, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:১৪, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ‘অর্ণব’, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করেছে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এটি সকালে অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত