• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শীত যেতেই নামলো বছরের প্রথম বৃষ্টি

প্রকাশিত: ২২:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শীত যেতেই নামলো বছরের প্রথম বৃষ্টি

রাজধানীতে বৃষ্টি। ছবি: ফজলুল হক পাভেল (ফেসবুক)

ক’দিন হলো প্রকৃতি থেকে শীত বিদায় নিতেছে। শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দেখা দিলো বছরের প্রথম বৃষ্টি। ছুটির দিনের সন্ধ্যায় হঠাৎই নামে ছিটেফোঁটা বৃষ্টি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে টিপ টিপ বৃষ্টি শুরু হয়। এরপর প্রায় ২০ মিনিটের ঝুম বৃষ্টিতে ভিজে যায় সাভারের সড়ক-মহাসড়কসহ বিভিন্ন অঞ্চল। বৃষ্টির স্থায়িত্ব বেশি না হলেও পানি জমাট বাঁধে বিভিন্ন স্থানে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের পাশাপাশি একই সময়ে প্রবল বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়েও।

হুট করে নামা শীতের শেষের এই বৃষ্টিতে শরীর ভেজাতে ভয় পেয়েছেন অনেকে। বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠাণ্ডারও আশঙ্কা করছেন তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: