• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে আজ আবারও মজুরি বোর্ডের বৈঠক

প্রকাশিত: ০৯:১২, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে আজ আবারও মজুরি বোর্ডের বৈঠক

ফাইল ছবি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ড। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকে মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের এটি তৃতীয় বৈঠক। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন।

তবে ওই বৈঠকে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। এ জন্য বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়। সেই অনুযায়ী, আজকের বৈঠকে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় নিজেদের মধ্যে বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত