রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর ২ মেজর জেনারেল
বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।
তারা হলেন—মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে এ দুই সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: