• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

ফাল্গুনেও কাটিমনের চমক, একই গাছে পাকা আম আর মুকুল 

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৫:১৯, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফাল্গুনেও কাটিমনের চমক, একই গাছে পাকা আম আর মুকুল 

একই গাছে এক ডালে ডালভর্তি আমের মুকুল, আরেক ডালে থোকায় থোকায় ঝুলছে পাকা আম। শুনতে অবাক লাগলেও আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ–এ মৌসুম শুরুর আগেই সাড়া ফেলেছে কাটিমন জাতের আম। ফাল্গুন মাসেও গাছে গাছে ঝুলছে এই আগাম ফল, যা ইতোমধ্যে অনলাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। আগাম ফলন হওয়ায় বাজারে এসেছে বাড়তি আগ্রহ, বাড়ছে ক্রেতার চাহিদাও।

সবুজে ঘেরা কাটিমন বাগানে দৃষ্টিনন্দনভাবে ঝুলছে টসটসে আমের থোকা। অনুকূল আবহাওয়া ও নিবিড় পরিচর্যায় এ বছর ফলন হয়েছে আশানুরূপ। কৃষকরা বলছেন, সময়মতো সেচ, সার প্রয়োগ ও পরিচর্যার কারণে ফলের আকার ও মান ভালো হয়েছে। আগাম ফলন বাজারে আনায় মিলছে সন্তোষজনক দাম, যা কৃষকদের মাঝে বাড়িয়েছে স্বস্তি।

গাছে ফলন ভালো, দামও ভালো। অনলাইনে বিক্রি হওয়ায় বাড়ছে লাভ । গ্রাহকরা সরাসরি বাগান থেকে আম পাচ্ছেন। এতে করে  তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও ।

কাটিমন আগাম ফলনশীল জাত। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা করলে  কৃষকরা আরও লাভবান হবেন।

আগাম জাতের এই সাফল্যে আশাবাদী কৃষক ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা—এ ধরনের উদ্যোগ আম শিল্পে যুক্ত করবে সম্ভাবনার নতুন দিগন্ত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত