• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মারা গেছেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া 

প্রকাশিত: ১২:১৫, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মারা গেছেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া 

প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। স্বজনেরা সুকুমার বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুকুমার বড়ুয়া অসংখ্য জনপ্রিয় ছড়া লিখেছেন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে–পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, কিছু না কিছু।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। ২০১৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

১৯৬২ সালে সুকুমার বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন। সুকুমার বড়ুয়ার জন্ম ১৯৩৮ সালের ৫ জানুয়ারি।

বিভি/এসজি

মন্তব্য করুন: