একুশে বইমেলায় থাকবে ছাত্রদলের প্রকাশনী ‘দল-দীপশিখা’র স্টল
প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি মাসব্যাপী চলে অমর একুশে বইমেলা। কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। এই বইমেলায় থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নিজস্ব প্রকাশনী ‘দল-দীপশিখা’র স্টলও।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।
তিনি লিখেছেন, অমর একুশে বইমেলা-২০২৬ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নিজস্ব প্রকাশনী 'দল-দীপশিখা'র সম্ভার নিয়ে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ।আমাদের দল-দীপশিখা'র স্টলে আপনি সবান্ধব আমন্ত্রিত।
এদিকে বইমেলা সম্পন্ন করতে আয়োজক প্রতিষ্ঠান ইতোমধ্যেই সব প্রস্তুতি নিতে শুরু করেছে। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে স্টল এবং প্যাভিলিয়ন নির্মাণের কাজ এখনো চলমান। ২০ ফেব্রুয়ারির আগেই সব কাজ শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।
ছাত্রদলও তাদের ‘দল-দীপশিখা’র স্টল নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে। স্টল বাঁশ দিয়ে সাজানো হচ্ছে। মাঝে মাঝে দর্শনার্থী, লেখক ও প্রকাশকসহ বিভিন্ন নেতাকর্মীরা এসে প্রাঙ্গণ পরিদর্শন করছেন। আর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সও সব সময় সার্বিক নিকনির্দেশনা দিচ্ছেন।
এর আগে চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর গতবছর একুশে বইমেলায় স্টল দিয়েছিলো দল দীপশিখা। এবারও সেই ধারাবাহিকতা বজায় রইলো।
বিভি/এজেড



মন্তব্য করুন: