মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’-এর মোড়ক উন্মোচন
সাংবাদিক মোস্তফা খান–এর উপন্যাস একটি কলমের দাম-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক সময়ের মুক্তচিন্তা পরিবার।
লেখক ও সাংবাদিক মোস্তফা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক প্রমুখ।
এছাড়া নরসিংদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা উপন্যাসটির বিষয়বস্তু ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, লেখক কলমের শক্তির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র মানবিক ও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠান শেষে লেখক উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিভি/এআই



মন্তব্য করুন: