• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

বইমেলায় আসছে ডা. নাবিলের বই

ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প

প্রকাশিত: ১৫:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প

ডা. কামরুজ্জামান নাবিল রচিত ‘ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প’ প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী

আন্তর্জাতিক অঙ্গনে চিকিৎসা শিক্ষা ও অভিজ্ঞতার ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে এবারের অমর একুশে বইমেলা-য় প্রকাশিত হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী বই। চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত ‘ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প’ প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী। বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রাপথ, সেখানকার স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। লেখক ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সংস্কৃতিগত পার্থক্য এবং চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র গল্পের ঢঙে উপস্থাপন করেছেন।

 

এতে বিশেষভাবে ইরানের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, ভাষাগত প্রতিবন্ধকতা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং রোগী ব্যবস্থাপনার বিষয়গুলো বিশদভাবে আলোচিত হয়েছে। পাশাপাশি ইরানের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী দিক এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি তুলনামূলক বিশ্লেষণও রয়েছে, যা আগ্রহী শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকদের জন্য কার্যকর তথ্যসূত্র হিসেবে কাজ করতে পারে।

ডক্টর টিভি-র স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও পরিচিত লেখক মনে করেন, মধ্যপ্রাচ্যের একটি উন্নত চিকিৎসা ব্যবস্থার ভেতর দিয়ে চিকিৎসক হয়ে ওঠার অভিজ্ঞতা অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। তাঁর মতে, বইটি শুধু আত্মজীবনী নয়; বিদেশে বিশেষ করে মেডিকেল শিক্ষায় আগ্রহীদের জন্য এটি একটি বাস্তবভিত্তিক দিকনির্দেশনামূলক গ্রন্থ।

আসন্ন বইমেলায় বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। চিকিৎসা শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আগ্রহী পাঠকদের জন্য ‘ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প’ হতে পারে এবারের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত