• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

সাময়িক বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু

প্রকাশিত: ১৬:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সাময়িক বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু

ছবি: ফাইল ফটো

দুপুরে হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। কারণ হিসেবে জানা যায়, কাজীপাড়ায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে যাওয়ার ফলে বন্ধ হয়ে যায় চলাচল। ঘুড়ি অপসারণের পর দুপুর আড়াইটার দিকে আবারও চালু হয় মতিঝিল থেকে উত্তরামুখী মেট্রোরেলের চলাচল।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে মতিঝিল-উত্তরামুখী মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাস কিংবা পায়ে হেঁটে গন্তব্যে যান। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েন চরম বিপদে।

যাত্রীদের দাবি, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে প্রয়োজন মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি উড়ানো বন্ধ করা। এ ছাড়া এ বিষয়ে কড়াকড়ি আইন করাও এখন জরুরি।

বিভি/এমআর

মন্তব্য করুন: