• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

সকাল থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

প্রকাশিত: ১২:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সকাল থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

‘সিগন্যাল সিস্টেমে ত্রুটির’ কারণে সকাল থেকে মেট্রোরেল চলাচলে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিষয়টি জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

জানা যায়, সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষ হওয়ার পর এই সমস্যা দেখা দেয়। তবে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি।

  • আরও পড়ুন:

       মেট্রোরেলের প্রভাব গণপরিবহনে, যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী

       রাজধানীবাসীর জীবনচিত্র বদলে দিয়েছে মেট্রোরেল

মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, বিঘ্ন সৃষ্টি হলেও সকাল থেকে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়নি। চারটি ট্রেন চলার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে দেরি হচ্ছিল। সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে কিছু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়ে গেছে।

মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ জানান, কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে যায়।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

বিভি/রিসি

মন্তব্য করুন: