• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৬, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

মুন্সীগঞ্জে বসতঘরে পবিত্র কোরআন শরীফ আগুনে পুঁড়িয়ে পোড়া পৃষ্ঠাসহ ছাই পার্শবর্তী পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া এলাকা থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)। পরে দুই অভিযুক্তের স্বজন হোসনেয়ারা হাসনাত সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, ৩ দিন আগে (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তার আপন ভাই ও ভাতিজাকে কোরআন শরিফ পুড়িয়ে পৃষ্ঠা ও ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন। শুক্রবার তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে উঠে গ্ৰামবাসী। পরে শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে। 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে মামলাটি হয়েছে। অন্যদিকে, ঘটনাটির সাথে অন্য কোন যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হবে। আটককৃতদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: