• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

উদ্ধার হওয়া শিশুটি রয়েছে অচেতন, পাঠানো হয়েছে হাসপাতালে

প্রকাশিত: ২১:৫২, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
উদ্ধার হওয়া শিশুটি রয়েছে অচেতন, পাঠানো হয়েছে হাসপাতালে

রাজশাহীর তানোরে গর্তে পড়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো শিশুটি অচেতন রয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মূল গর্তের পাশে ৪০ ফিট গভীরে গিয়ে মাটি কেটেও শিশুটিকে না পাওয়ার খবর জানিয়েছিলেন উদ্ধারকারীরা। শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছিল।

বুধবার দুপুরে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে শিশু সাজিদ মায়ের সাথে হেঁটে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায় বলে জানা যায়।

শিশুটির মা রুনা খাতুন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, দুই ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দিয়েছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: