• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

জাজিরায় ককটেল ও সরঞ্জামসহ বোমা তৈরির কারিগরসহ আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জাজিরায় ককটেল ও সরঞ্জামসহ বোমা তৈরির কারিগরসহ আটক ৩

শরীয়তপুরের জাজিরা থেকে ৮টি হাত বোমা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ফিরোজ খাঁ নামের একজন বোমা তৈরির কারিগরসহ তিনজনকে আটক করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান। 

পুলিশ সুপার জানান, রবিবার সকালে শরীয়তপুর সদর উপজেলার জাজিরা থানার কুন্ডের চর ও বাবুরচর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত ফিরোজ খাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৮টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র, নগদ অর্থ, মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার ফিরোজ খাঁ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: