• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সোনামসজিদ বন্দরে ৩ দিন বন্ধ আমদানি-রফতানি 

প্রকাশিত: ০০:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সোনামসজিদ বন্দরে ৩ দিন বন্ধ আমদানি-রফতানি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। 

তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানান, নির্বাচনের জন্য দুইদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।  
 

বিভি/এসজি

মন্তব্য করুন: