• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের নির্বাচনী কার্যালয় ও দুই কর্মীর দোকানে আগুন

প্রকাশিত: ১৫:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াতের নির্বাচনী কার্যালয় ও দুই কর্মীর দোকানে আগুন

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সদর উপজেলার বেসাইনখান এলাকায় দুই কর্মীর দোকানে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্ত্তিপাশা ইউনিয়নে পৃথক আগুনের ঘটনা ঘটে। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 

তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: