বাংলাভিশনের নরসিংদী জেলা প্রতিনিধির পিতার পরলোকগমন
বাংলাভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি লক্ষ্মণ বর্মনের পিতা সুধন্য বর্মন পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
পারিবারিকসূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার শেষকৃত্য ঘোড়াদিয়া শ্মশানে সম্পন্ন করা হয়।

প্রয়াত সুধন্য বর্মন স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: