• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ককটেল, বুলেট ও মাদকসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ককটেল, বুলেট ও মাদকসহ আটক ১

সাতক্ষীরায় ককটেল, বুলেট ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আবু মুসা (৩২)। সে শহরের রসূলপুর গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।

সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে আবু মুসা নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটকৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: