• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

লাইনে দাঁড়িয়ে ছিলেন মনু মিয়া, ভোট দেওয়ার আগে চলে গেলেন পরপারে 

প্রকাশিত: ১১:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
লাইনে দাঁড়িয়ে ছিলেন মনু মিয়া, ভোট দেওয়ার আগে চলে গেলেন পরপারে 

চট্টগ্রামে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম মনু মিয়া। তিনি চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। এসময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পড়ে যান তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত