• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জামায়াতের মোস্তাফিজুর জয়ী 

প্রকাশিত: ২১:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জামায়াতের মোস্তাফিজুর জয়ী 

ছবি: মোস্তাফিজুর রহমান (সংগৃহীত)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান ৫৭ হাজার ৯৪৫ ভোট সংগ্রহ করেছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।

বিভি/এআই

মন্তব্য করুন: