• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মুনছর আলী পাইলট মডেল বিদ্যালয় সরকারিকরণে অবদানকারীদের গণসংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মুনছর আলী পাইলট মডেল বিদ্যালয় সরকারিকরণে অবদানকারীদের গণসংবর্ধনা

রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সরকারিকরণে অসামান্য ভূমিকা রাখা ব্যক্তিবর্গকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (এক্সসাস)। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি) ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল (অব.) মোঃ খালিদ হোসেন (এনডিসি) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর এ এস এম এমদাদুল কবীর।

এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (এক্সসাস) এর সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোলেমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যাবালা দাস, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিদ্যালয়টির সরকারিকরণ এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর ফলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা পরিবেশের পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে, যা মানসম্মত শিক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিভি/এআই

মন্তব্য করুন: