গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসছিলেন ৯ জেলে
সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত সোমবার একটি ফিশিং বোট সেন্টমার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।
পরবর্তীতে, কোস্টগার্ডের জাহাজ জয় বাংলা তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: