• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

বেসরকারি সংস্থার ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ছাগলনাইয়া উপজেলায় কামরু জাহান (৪৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ওই গৃহবধূর মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। 

মৃত কামরু জাহান উপজেলার উত্তর ছয়ঘরিয়া দুবাই প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী, তার ৪ মেয়ে রয়েছে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কামরু জাহান বেসরকারি সংস্থা জাগরণ ফাউন্ডেশন, আর আর এ ফাউন্ডেশন, পি এম এস, রিক ব্যাংক, প্রত্যাশী এনজিও প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকার ঋণ নেন। ঋণ দাতাদের টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে আত্মহত্যা করেন।

মৃত কামরু জাহানের মেয়ের জামাই কামরুল হাসান বলেন, তার শাশুড়ি বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেওয়ার পাশাপাশি নগদ কিছু সুদের টাকা ধার নেন। সুদের টাকাগুলো পরিশোধ না করতে পারায় পাওনাদাররা বাড়িতে এসে চাপ সৃষ্টি করলে বাধ্য হয়ে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

ছাগলনাইয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহআলম জানান, আত্মহত্যাকারী কামরু জাহানের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: