ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের হাত-পা বিচ্ছিন্ন, জানা গেলো পরিচয়
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশনের ৪ নম্বর লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চাঁপাই এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আহত পুলিশ কর্মকর্তা ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত এসআই মো. হাবিব বলে জানা গেছে।
এসআই মো. কাইয়ুম আলী জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্টেশনে কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: