• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বাড়ির ছাদে গাঁজা চাষ করে বিক্রি, প্রতিবাদ করায় হামলা শিকার যুবক

প্রকাশিত: ১৯:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাড়ির ছাদে গাঁজা চাষ করে বিক্রি, প্রতিবাদ করায় হামলা শিকার যুবক

হামলার শিকার রুবেল (বায়ে) অভিযুক্ত লেদু মিয়া ও তার দুই ছেলে (মাঝে) ছাদে গাঁজা গাছ।

বাড়ির ছাদে গাঁজা চাষ করছিল এক পরিবার। প্রতিবেশীর এমন অসামাজিক কাজের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রুবেল মিয়া নামের স্থানীয় এক যুবক। পরে তাকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে।

সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নে ঘটে এমন ঘটনা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শোলাকুড়ী ইউনিয়নের মধ্যপড়া গ্রামে লেদু মিয়া নামে এক মুদি দোকানি নিজের বাড়ির ছাদে গাজা চাষ করে এলাকার উঠতি বয়সী তরুণ ও যুবকদের কাছে বিক্রি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে তাকে ওই কাজ বন্ধের কথা বলেন প্রতিবেশি রুবেল হোসেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল হোসেনের উপর আক্রমণ করেন লেদু মিয়া ও তার ৩ ছেলে মিঠু, হৃদয় ও আহাদ। 

হামলার শিকার রুবেল গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বসত বাড়ির ছাদে গাঁজা চাষ ও তরুণদের মাঝে মাদক ছড়িয়ে দেওয়ার এমন ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা প্রকাশ করেছেন। 

এদিকে রুবেল মিয়ার উপর হামলার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন লেদু মিয়া ও তার ছেলে মিঠু, হৃদয় ও আহাদ। এ নিয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানা যায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন একটি ঘটনার অভিযোগ আমাদের কাছে এসেছে। গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। সবকিছু খোঁজ নিয়ে তথ্য-প্রমাণ মিললে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত