• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নিজ হাতে ‘অলৌকিক কবর’ গুঁড়িয়ে দিলেন বরিশালের সেই কথিত ওঝা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১১:২৭, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিজ হাতে ‘অলৌকিক কবর’ গুঁড়িয়ে দিলেন বরিশালের সেই কথিত ওঝা

অবশেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অলৌকিকভাবে জেগে ওঠা দাবি করা ঘরের মধ্যে সেই দুটি কবর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কথিত ওঝা সজীব বেপারী নিজের হাতেই কবর দুটি গুঁড়িয়ে দেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খানের উপস্থিতিতে কবর দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এসময় তারা সজীব বেপারী ও তার মা শিউলী বেগমের সাথে কথা বলেন। সজীব বেপারী নিজে প্রশাসনের কাছে কবর দুইটি নিজে বানানোর কথা স্বীকার করেন। এরপর প্রশাসনের উপস্থিতিতে সজীব নিজেই কবর দুটি কুপিয়ে ভেঙে ফেলেন।

এ সময় সজিব বেপারী ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দেন। কি কারণে সজীব কবর দুটি বানিয়েছিলেন তার কোনও ব্যাখ্যা দেননি।

তবে এলাকাবাসীর অভিযোগ, ঝাড়ফুঁক বাণিজ্য প্রসার লাভের জন্য এ ধরনের ঘটনা ঘটিয়ে অলৌকিকতার বিষয়টি ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। ধরা খেয়ে নিজেই কবর কুড়িয়ে দিয়েছেন কথিত ওঝা সজীব।

উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস পূর্ব থেকে কথিত ধ্যানে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলো। তার কাছে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতো। প্রতি সোমবার রাতে রোগীর সংখ্যা কয়েকগুন বৃদ্ধি পেতো। 

হঠাৎ করে সজীবের বসতঘরে মাঝে গত ২৬ অক্টোবর সকাল ১০টায় একটি ও একইদিন রাত ১২টার দিকে আরেকটিসহ মোট দুইটি কবর গায়েবিভাবে জেগে উঠেছে বলে সজীবের পরিবার এলাকায় ছড়িয়ে দেয়। ঘরের মধ্যে জেগে ওঠা কবর দুটির একটিকে বড় পীর আব্দুল কাদের জিলানী ও আরেকটিকে খাজা মাইনউদ্দিন চিশতীর কবর বলে দাবি করে সজীব।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা ওই বাড়িতে জেগে উঠা কবর দেখার জন্য ভিড় করতে থাকেন। পাশাপাশি সজীব বেপারীর কাছে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়তে থাকে। 

অভিযানের থাকা আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিল হোসেন তমাল জানিয়েছেন, এরকম একটি ঘটনা শুনে আমরা এখানে এসেছি। মানুষ যেন প্রতারিত না হয়, তার জন্য সজীব বেপারীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কবর বানানোর কথা অকপটে স্বীকার করেন। পরবর্তীতে তার বানানো কবর সে নিজেই ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এধরনের কাজ আর করবে না বলেও সজীব ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত