চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেলো দুই যুবকের
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর ও সানারুল নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার সাতঘরিয়া এলাকার একটি ক্লিনিকে চুরি করতে গেলে জনতার হাতে আটক হন তারা। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়। নিহতরা হলেন- সাগর (৩২) ও সানারুল (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকা থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগে তাদের আটক করা হলে এলাকাবাসীর গণপিটুনির শিকার হন। বুধবার সকালে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: