• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

২ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১০:২৩, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১০:২৪, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
২ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

উত্তর বঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত  দৌলতদিয়া-পাটুরিয়া  নৌরুটে ঘন কুয়াশায় ২ ঘন্টা বন্ধ থাকার পর  ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।  শনিবার (৭ মার্চ ) সকাল ৯ টার  দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক  করা হয়।

এর আগে সকাল ৭ টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়।ফেরীর চলাচলের মার্কং পয়েন্ট চালকের দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বিআইডাব্লটিসি কর্ত্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ওই সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায়  সকাল সাড়ে ৯ টা দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত