ঈদের ছুটিতে ফেরা হলো না বাড়ি, মহাসড়কে গেলো প্রাণ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. সাগর (২৮)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে মো. সাগর মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নগরজালফৈ এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দেয়। এতে সাগর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: