• NEWS PORTAL

  • শনিবার, ২১ মার্চ ২০২৬

দিনাজপুরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত   

প্রকাশিত: ১৩:৪৪, ২১ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৪৬, ২১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দিনাজপুরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত   

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। তবে শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির কারণে এবার মুসল্লিদের উপস্থিতি অন্য বছরের তুলনায় কিছুটা কম ছিল।

গোর-এ শহীদ ময়দানে এবার ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি কামনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিকূল আবহাওয়ার পরেও বৃহৎ এই জামাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশী মুসল্লিরা। 

বিভি/এসজি

মন্তব্য করুন: