• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

মোটরসাইকেলে ধাক্কা দিল দ্রুতগতির বাস, বিএনপি নেতার করুণ মৃত্যু

প্রকাশিত: ১১:১২, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মোটরসাইকেলে ধাক্কা দিল দ্রুতগতির বাস, বিএনপি নেতার করুণ মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আবদুল আজিজ (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ঘাতক বাস। নিহত আজিজ উপজেলা পর্যায়ের বিএনপি নেতা বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়দের জানান, ওই রাতে আবদুল আজিজ তার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বনপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আজিজ ও তার ছেলে সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবদুল আজিজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত সেটি টেনে নিয়ে যায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত