• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

ঈদের দিন পুত্রকে হারালেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি

প্রকাশিত: ২২:৩৮, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের দিন পুত্রকে হারালেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি

পবিত্র ঈদুল ফিতরের দিন মারা গেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানির বড় ছেলে নাঈম বিন রফিক।

শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

জানা যায়, সম্প্রতি তার শরীরে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে, যা ইতিমধ্যে চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছিল। অসুস্থতার অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-ওতানি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় শারীরিক অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এদিকে মরহুমের মাগফিরাত কামনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী গভীর শোক প্রকাশ করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: