• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

দাফন হলো ট্রেনে কাটা পড়া সেই ৫ জনের মরদেহ, এলাকায় শোকের মাতম

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২০, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ১৩:২১, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দাফন হলো ট্রেনে কাটা পড়া সেই ৫ জনের মরদেহ, এলাকায় শোকের মাতম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ শনিবার (২৮ মার্চ) সকালে তাদের নিজ গ্রাম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়ায় পৌঁছেছে। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারি হয়ে উঠেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায়। নিহতরা হলেন- নিজপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), আব্দুর রশিদের মেয়ে রিফা রেসা (২৪) এবং সুলতানের চাচাতো বোন ও গার্মেন্টস কর্মী, নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নীরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার হামিদুজ্জামানের স্ত্রী।

জানা যায়, নিহত পাঁচজনই একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন। ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন।

এদিকে, শনিবার দুপুর বারোটার দিকে মরদেহগুলো পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং গ্রামবাসী ও স্বজনরা তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত