পেট্রোল পাম্পে জেলা পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন
জ্বালানি তেল মজুদ ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও জ্বালানি তেল সংরক্ষণ স্থানগুলো পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি সরেজমিনে যাচাই করেন এবং রেজিস্টারসমূহ পরীক্ষা করেন।
এ সময় কোনো ধরনের গরমিল, অনিয়ম বা তথ্য গোপনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানের পাশাপাশি জেলা পুলিশের সকল ওসিকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশও প্রদান করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা অপচয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভি/এআই



মন্তব্য করুন: