চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকালে পাহাড়তলীর কাজী মসজিদসংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম শুক্কুর বলে জানা গেছে। তিনি হাজিক্যাম্প এলাকার নূর আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের চোখে হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: