• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রজিবা বেগমের মরদেহ তার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনার পর স্বামী সুজাউল ইসলাম সুজাকে (৩০) আটক করেছে পুলিশ। নিহত রজিবা বেগমের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ এখন এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: