রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মৎসচাষীর মাছ নিধন করেছে দুর্বৃত্তরা
রাজবাড়ির পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের দরিদ্র আব্দুস সালামের পুকুর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে আট থেকে দশ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছেন।
একই সাথে পুকুর পাড়ে থাকা অসংখ্য কলা গাছ কর্তন করে ফেলে রেখেছে অজানা ওই দুষ্কৃতিকারীরা, এ ঘটনায় হতাশ হয়ে পড়েছে দরিদ্র কৃষক আব্দুস সালাম। ঘটনাটি সোম বা মঙ্লবারে রাতে ঘটেছে। বুধবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভাসতে দেখেন তিনি সেই সাথে পুকুর পাড়ে বিষের বতল মাছ মরে দুরগন্ধ ছড়িয়েছে পড়ায় স্থানীয় কৃষকরা বিষয় টা বুঝতে পারেন।
বিশাল পুকুরের চার পাশে মাছ মরে ভেসে রয়েছে, সেই সাথে পুকুর পাড়ের কলাগাছ গুলো কেটে ফেলা হয়েছে।
দরিদ্র কৃষক মাছচাষী আব্দুস সালাম জানান দেড় লাখ টাকায় লিজ নিয়ে এক বছরের জন্য দিঘি টি ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম, মাছ চাষ করতে গিয়ে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে সাড়ে চার লক্ষ টাকা লোন করেছি, এখন আমি সর্বশান্ত। বিগত দুই মাস আগে দিঘিতে লোনের টাকা দিয়ে ৪০ মন বিভিন্ন প্রজাতির মাছের মাছ ছাড়ি, বিভিন্ন সময় লিজ নিয়া পুকুরের মাছের ক্ষতিসাধন করতে মরিয়া হয়ে উঠেছিলো অজানা শত্রুরা।
তিনি বলেন, মাছ মারার পাশাপাশি আমার ধরনতো শতাধিক কলাগাছ কেটে ফেলেছে ওই দুর্বৃত্তরা, আমি এখন নিঃস্ব, আমি এখন কোথায় যাবো ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবো, জীবিকার একমাত্র পথ মাছ চাষ সেটাকে ধ্বংস করে আমাকে নিঃস্ব করে ফেলেছে, আমি এ বিচার চাইবো কার কাছে।
বিভি/এআই













মন্তব্য করুন: