• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৯, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, আজ থেকে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এজন্য শুক্রবার সপ্তাহিক ছুটি (১৬ আক্টোবর) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট আট দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর থেকে পূর্বের মতো আমদানি-রফতানি শুরু হবে। 

এদিকে আমদানি রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটি ছাড়া বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে । 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাজ জাকারিয়া হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও, দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

এছাড়া আমরা সব পাসপোর্ট যাত্রীদের কাগজপত্র যাচাই-বাছাইপূর্বক দুই দেশে ভ্রমণের সহযোগিতা করে যাচ্ছি।

বিভি/এসজি

মন্তব্য করুন: