ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ফাইল ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের ব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার পরনে কি পোশাক ছিল এবং শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যা না অন্য কোনো কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: